রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী

রূপগঞ্জে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩০০ Time View

রূপগঞ্জ উপজেলার আউখার এলাকায় পরিবেশ দূষণকারী হাশেম ফুডস লিমিটেড নামের কারখানাকে ২ লাখ জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ মারজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চলে। এ সময় রূপগঞ্জ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন। পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩), ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক রূপগঞ্জের আউখার এলাকায় অবস্থিত হাশেম ফুডস লিমিটেড নামক পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »