বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

রূপগঞ্জে তিনটি ক-ক-টে-লসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ Time View

রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনটি অবিস্ফোরিত ককটেলসহ যুবলীগ নেতা তারেক রহমান (২৬)-কে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার গভীর রাতে পূর্বাচল এলাকার তিনশ’ফুট সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত তারেক রহমান রূপগঞ্জ সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে এবং স্থানীয় যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আওয়ামী লীগের ডাকা টানা দুই দিনের ‘শাটডাউন’ সফল করতে রোববার গভীর রাতে পূর্বাচলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযানে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, সন্ত্রাসবিরোধী আইন এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »