শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী বন্দরে পুকুরে কুমির : উদ্ধারে হিমশিম বন বিভাগ

রূপগঞ্জের ঘরে ঘরে আলো জ্বালাবো: দিপু ভূইয়া

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২১৪ Time View

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকেলে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নেতৃত্বে রূপগঞ্জের ভুলতা আল্লাহর দান আড়ত মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে গোলাকান্দাইল চত্ত্বর প্রদক্ষিণ করে।

প্রায় ১৫ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে “জিয়া পরিবারের সৈনিক আমরা তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ” স্লোগানে।

ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, “রূপগঞ্জের ঘরে ঘরে আলো জ্বালাবো। গত ১৭ বছর রূপগঞ্জের রূপ ছিল না, সেই রূপ আমরা ফিরিয়ে আনবো। আমার দলের নেতাকর্মীরা অনেক নির্যাতন সহ্য করেছে, কেউ কেউ প্রাণ দিয়েছে। দেশনায়ক তারেক রহমান রূপগঞ্জ আসন আমাদের উপহার দিয়েছেন—আমরা সারাদেশের মধ্যে সর্বাধিক ভোটে জয়লাভ করে সেই আসন আবার তাঁকে উপহার দেব।”

তিনি আরও বলেন, “রূপগঞ্জ হবে পরিবর্তনের সূতিকাগার। এখান থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুরু হবে। মানুষ আজ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনের নেতৃত্ব দেব।”

দিপু ভূইয়ার আহ্বান, “রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বিএনপির বার্তা। জনগণের পাশে থেকে আমরা রূপগঞ্জের হারানো মর্যাদা ও উন্নয়ন ফিরিয়ে আনব।”

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, আব্দুল আজিজ মাস্টার, নুরুন্নবী ভূইয়া, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, গোলজার হোসেন ও আলমগীর হোসেন টিটু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »