রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী

মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার লোভে নিজের বাড়িতে ৩ কিশোরের ডা-কা-তি

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৩ Time View

রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমের আইডি কেনার টাকার লোভে নিজের বাড়িতে নিজেরাই ডাকাতির নাটক সাজিয়েছে তিন কিশোর। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তারের পর এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

গ্রেপ্তার হওয়া কিশোররা হল- প্রবাসী আব্দুর রশিদের ছেলে শাহরিয়ার (৮ম শ্রেণি), হানিফ মিয়ার ছেলে নাবিল (৯ম শ্রেণি), আলী হোসেনের ছেলে শাহ আলম (৬ষ্ঠ শ্রেণি)। তারা তিনজনই কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত ২৪ নভেম্বর দুপুরে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে ‘ডাকাতির’ ঘটনা ঘটে বলে থানায় অভিযোগ করেন তিনি। অভিযোগে বলা হয়- দুর্বৃত্তরা তার ছেলে শাহরিয়ারকে হাত-পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এলাকাবাসী জানায়, প্রবাসী আব্দুর রশিদের ছেলে শাহরিয়ার ও আলী হোসেনের ছেলে শাহ আলম হঠাৎ একটি নতুন মোবাইল ফোন কেনার পর তাদের পরিবার মোবাইল কেনার টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলে। পরে তাদরকে জিজ্ঞাসাবাদে গড়মিল ধরা পড়ে। স্থানীয়রা এসময় শাহরিয়ার, নাবিল ও শাহ আলম-কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ‘ডাকাতির নাটক’ সাজানোর কথা স্বীকার করে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয়- নগদ ২ লাখ ৭৮ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তার হওয়া কিশোরদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার টাকার লোভে তারা পরিকল্পিতভাবে বাড়ির মধ্যেই ডাকাতির নাটক সাজায়। নিজেদের মধ্যে ভাগাভাগি করে টাকা ও স্বর্ণ লুকিয়ে রাখে। তাদের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »