শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

মামুন মাহমুদের বিরুদ্ধে রবির মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিডিআর রফিক

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৯৫ Time View

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বিরুদ্ধে জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর। মনিরুল ইসলাম রবিকে তাঁর বক্তব্য প্রত্যাহারে দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় দলীয় বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানান।
এসময়ে উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০ নভেম্বর সিদ্ধিরগঞ্জের কদমতলী ভুইয়া সিটি মার্কেটের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনিত নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাহেব আয়োজিত জনসভায় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ভাই বক্তব্যে বলেন, আমি নাকি বলেছি নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের কাছ থেকে ত্রিশ লক্ষ টাকার গাড়ী উপহার নিয়ে পল্টি দিয়েছেন- যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত। তাঁহার এই বক্তব্যের কোন সত্যতা নেই। আমি তাঁর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে তাঁর এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমি দলের মাধ্যমে প্রয়োজনীয় বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহন করবো। ইতিমধ্যে বিভ্রান্তিকর এই সংবাদটি আজহারুল ইসলাম মান্নান সাহেবের দৃষ্টিগোচর হয়েছে এবং তিনি তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তিনি আরো বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এই বক্তব্য প্রদান করেছে। এই সংবাদটি প্রচারের আগে কোন সাংবাদিক ভাইয়েরা আমার বক্তব্য গ্রহন করেনি। আমি আশা করি ভবিষ্যতে এধরণের বক্তব্য প্রচারের ক্ষেত্রে সাংবাদিক ভাইয়েরা আরো বেশী সচেতন হবেন।
উল্লেখ্য, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বিরুদ্ধে রবির বক্তব্য প্রচারের পর নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে রবির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »