সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

মহাসড়কে র‌্যাবের অভিযান: অ স্ত্রসহ ৬ জন গ্রে প্তা র

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩৮২ Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে সোনারগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। আরেক অভিযানে শতাধিক কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে র‌্যাব।

সোমবার (১১ আগস্ট) দুপুরে র‌্যাব-১১’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

সোমবার (১১ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে পাঁচকানির কান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো— মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু (২৮), সাইফুল ইসলাম সাকিব (২৫), মো. মানিক (৩১), সাদ্দাম (৩২), সহিদ (৩৭), মনির হোসেন (৫৭)।

এসময় তাদের কাছ থেকে পাঁচটি চাপাতি, দুটি চাইনিজ কুড়াল, পাঁচটি ছুরি, একটি সুইচ গিয়ার ও একটি বড় দা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, মহাসড়কে কৃত্রিম যানজট সৃষ্টি করে যাত্রী ও চালকদের স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিত তারা। কখনো গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে ডাকাতি করত।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত মফিজুল ইসলামের নামে ১টি হত্যা, ৩টি মারামারি। সাইফুল ইসলাম সাকিবের নামে ২টি মাদক, ১টি নাশকতা ও ১টি হত্যা। মো. মানিকের নামে ১টি হত্যা, ২টি অন্যান্য। সাদ্দাম এর নামে ১০টি ডাকাতি, ২টি হত্যা, ৪টি মাদক, ১টি অস্ত্র, ১টি চুরি। সহিদ এর নামে ১টি হত্যা। মনির হোসেনের নামে ২টি চুরি, ২টি মারামারি, ১টি মাদক মামলা রয়েছে।

র‌্যাব জানায়, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পৃথক অভিযানে উদ্ধার করা গাঁজা ও মিনি ট্রাকও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »