বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :

বৈষম্যবিরোধী হ.ত্যা মামলায় সিদ্ধিরগঞ্জের আলোচিত আনোয়ার হোসেন মেহেদী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৯ Time View

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলায় আনোয়ার হোসেন মেহেদী নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম। এর আগে গত শনিবার রাতে র‌্যাব-১১ তাকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, আনোয়ার হোসেন মেহেদীর বিরুদ্ধে ২টি বৈষম্য বিরোধী হত্যা মামলা ও ১টি হত্যা চেষ্টা মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক জালিয়াতি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন মেহেদী সিদ্ধিরগঞ্জের গোদনাইল বর্মাস্ট্যান্ড এলাকার আফির উদ্দিন মাদবরের ছেলে।

এলাকাবাসী জানায়, বিগত সরকারের আমলে আনোয়র হোসেন মেহেদীর নেতৃত্বে সিন্ডিকেট করে বার্মাষ্টান্ড এলাকার পদ্মা অয়েল ডিপো থেকে তেল চুরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »