বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

পুলিশ-ডাকাত সংঘর্ষ: আহত-৩: গুলিবিদ্ধ ডাকাতসহ গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৫ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের সাথে ডাকাতের সংঘর্ষে পুলিশের তিন সদস্য আহত হয়েছে। এরপর রাতভর পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ডাকাত সুজিতসহ ৬ ডাকাত গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। আহত পুলিশের এক সদস্য ও গুলিবিদ্ধ সুজিতকে ঢাকা মেডিকেল কজেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার থানার বিষনন্দী এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপারে কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাংবাদিকদের এ সব তথ্য জানান।

প্রেসি ব্রিফিংয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা বলেন, শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে আড়াইহাজার থানার বিষনন্দী এলাকায় ৬-৭ জনের ডাকাত দল মোরটসাইকেল আরোহী দুইজনের গতিরোধ করে। পরে তাদের মোরটসাইকেল, টাকা, মোবাইল ফোনসহ মালামাল লুটে নেয়। খবর পেয়ে আড়াইহাজার থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে ডাকাত জুয়েলকে আটক করলেও সহযোগীরা পালিয়ে যায়। পরে জুয়েলের তথ্যমতে আড়াইহাজার থানা ও ডেমরা থানা পুলিশ যৌথভাবে ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতরা পুলিশের উপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। জানমাল রক্ষার্থে পুলিশ শর্টগানের গুলি ছুড়ে। এতে ডাকাত মিনহাজুল আবেদীন ফাহিম গুলিবিদ্ধ হয়। ঘটনার সময় পুলিশের একটি অস্ত্রও ভেঙ্গে যায়। পরে পুলিশ সেখান থেকে কয়েকজন ডাকাতকে গ্রফতার করে। তাদের দেয়া তথ্যমতে পুলিশ নরসিংদী অভিযান চালিয়ে এক ডাকাতকে গ্রেফতার ও লুণ্ঠিত মোটরসাইকেল মালামাল উদ্ধার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হল- সজিব, জুয়েল, বাদল, আমজাদ, রাকিব ও মমিন।

তিনি আরো জানান, আহত পুলিশের এক সদস্য ও গুলিবিদ্ধ সুজিতকে ঢাকা মেডিকেল কজেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের আহত অন্য সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »