বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

নাসিকের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উপ প্রকল্প ১ ও ২ বাস্তবায়ন উপলক্ষ্যে জাইকার সহায়তায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের শীতলক্ষ্যা এ সভা অনুষ্ঠিত হয়। আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট (ইউডিসিজিপি), এলজিইডি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।

প্রধান অতিথি মোহাম্মদ জাকির হোসেন বলেন, আমি এক মাস পূর্বে অত্র সিটি করপোরেশনে যোগদান করেছি। আপনাদের দুর্ভোগের কথা শুনে আমি অত্যন্ত মর্মাহত। আশা করছি কোন ধরনের প্রতিবন্ধকতা না থাকলে প্রকল্প দু’টি নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে। আমরা ইতিমধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি বিদেশী প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের প্রাথমিক চুক্তি হয়েছে। সেই বিদ্যুৎ হয়তো নারায়ণগঞ্জবাসীর জন্যই কাজে লাগবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামরুল হাসান মুন্নার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মোঃ আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী ইসমাইল চৌধুরী, পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদ খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মুহাম্মদ শাহ আলম, জেলা প্রাণীসম্পদ বিভাগের উপ পরিচালক ডা: মো: ফারুক আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কবীর, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী তাহেরা খাতুন, বিআইডব্লিউটিএ’র সহকারী প্রকৌশলী আবু কাউসার পুলক, জাইকার পরিবেশ বিশেষজ্ঞ জাঙ্কো কুওয়াবারা, ল্যান্ডফিল স্পেশালিষ্ট আব্দুল্লাহ হারুন ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোবারক হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »