রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের হাতপাখা প্রার্থীকে জরি.মানা

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩০৭ Time View

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় প্রার্থীর নিজ বাসভবনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

স্থানীয়রা জানান, গোলাম মসীহর নিজ বাড়ি পোদ্দার বাড়িতে তার সহধর্মিণী মরিয়ম মসীহের নেতৃত্বে কয়েক’শ নারীকে তালিমের নামে ডেকে এনে হাতপাখা প্রতীকে ভোট চাওয়ার প্রচারণা চালাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করে।

তবে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী গোলাম মসীহ দাবি করেন, তালিমের উদ্দেশ্যেই নারীরা তার বাড়িতে এসেছিলেন। কে বা কারা হাতপাখা প্রতীকের ভোট চেয়েছে, সে বিষয়ে আমি অবগত নই।”

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, তালিমের আড়ালে নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট চাওয়ার প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, “নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »