বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ

নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগে মাত্র ২৩৫ টাকায় নিয়োগ পেলেন ৮৪ জন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৪৩ Time View

নারায়ণগঞ্জে স্বাস্থ্য বিভাগে ৮৪ জন নিয়োগ পেয়েছে মাত্র ২৩৫ টাকা ব্যয়ে। জানালেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান জানালেন এ তথ্য। শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র সরকারি যে ২৩৫ টাকা শুধু তাই খরচ করতে হয়েছে নিয়োগ পাওয়াদের। বুধবার (১৫ মে) নারায়ণগঞ্জ সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে ১১-১৭ গ্রেড (পূর্বতন তৃতীয় শ্রেণি) পদে ৮৪ জন নিয়োগকৃত কর্মচারীর যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন।

যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম, ডা. শিল্পী আক্তার, ডা. পলি, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন বলেন, আজকে যারা নিয়োগ পেয়েছে, তারা শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ পেয়েছেন। টেলিটকের মাধ্যমে যে ২৩৫ টাকা ফি দিতে হয় এর বাইরে তাদের কোন ধরনের টাকা দিতে হয়নি।

গত ২৭ এপ্রিল তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৭ কার্যদিবসের মধ্যে তাদের ফলাফল ঘোষণা শেষে ভাইভা, ফিল্ড, দক্ষতা ও কম্পিউটার পরীক্ষা শেষে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, আনসার ভিডিপি, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল বিধি বিধান অনুসরণ করে গত ৮ মে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »