মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

নারায়ণগঞ্জে সড়কে পড়ে ছিলো মাছ ব্যবসায়ীর ম-র-দে-হ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩৪৪ Time View
নারায়ণগঞ্জে সড়কে পড়ে ছিলো মাছ ব্যবসায়ীর মরদেহ
সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশে মো. ইমেন আলী নামে (৫২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জামালপুররে ইসলামপুর উপজেলার রামচন্দ্রা এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলা ফতুল্লার ভুঁইগড় এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ওভারপাসের উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে ছিল লাল ও নেভি ব্লু রঙের ডোরাকাটা টি শার্ট এং সাদা রঙের লুঙ্গি।
স্থানীয়দের ধারণা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হতে পারে তাকে, তবে পুলিশ বলছে দুর্ঘটনা।
পুলিশ জানায়, সকালে লিংক রোডে ওভার পাসের উপর ঢাকামুখী লেনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এর আগে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করা লাশের পরিচয় প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনবেস্টিগেশনের (পিবিআই) একটি দল।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিহত ইমেন আলী মাছ ব্যবসায়ী ছিলেন। ভোর ছয়টার দিকে কোনো আড়ত থেকে মাছ কিনতে যাওয়ার সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করে থাকতে পারে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো. কামাল জানান, সকাল সাড়ে সাতটায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করি। এরপর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি। নিহতের মাথার পেছনে ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া একটি হাতের কব্জি ভাঙা ছিল।
থানা পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোনো সিএনজি বা গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। তার বাড়ি জামালপুর জেলায় হলেও  তিনি আশপাশের কোথাও থাকতেন। তিনি নিম্ন আয়ের কোনো পেশাজীবী ছিলেন। আমরা তার বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »