বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ ৮৯ জনের নামে হ-ত্যা চেষ্টা মা-ম-লা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ Time View
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মো. ইব্রাহীম হোসেন (১৯) নামে এক তরুণকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ৮৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে মামলার এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন। এর আগে শুক্রবার রাতে ভুক্তভোগী তরুণ মো. ইব্রাহীম হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।
এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ভাতিজা আজমেরি ওসমান (৪৫), তার ছেলে অয়ন ওসমান (৩৭) মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান (৭৮), সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া (৬২), সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতিসহ (৫৫)সহ ৮৯ জন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংঠনের নেতাকর্মীদের নামে আসামী করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের বিদ্যুৎ অফিসের সামনে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান গংরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য বাদীকে গুলি বর্ষণ করে। এ সময় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দুইটি গুলি বাদীর ডান পায়ের পাতায় ও কোমরে গুলিবিদ্ধ হয়। এ সময় রক্তাক্ত অবস্থায় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। পরে কর্তব্যরত চিকিৎসক তার কয়েকটি অপরেশন করেন। বাদী ইব্রাহীমের ডান পা প্রায় অচল অবস্থা বলে এজাহারে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »