মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৮৯ Time View

নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহরের চাষাঢ়ার বালুর মাঠস্থ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর কমিটির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ব্যানারে লেখা ছিল ‘অচল শহর সচল কর, যানজট নিরসনে সিটি কর্পোরেশন এবং প্রশাসনের টালবাহানা বন্ধ কর, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ কর। সোমবার রাত পৌনে ৮টায় অত্র সংগঠনের দপ্তার সম্পাদক মো. ইব্রাহীমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সমাবেশে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লবের সভাপতিত্ব ও নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা কমিটির ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, সিদ্ধিরগঞ্জ থানার যগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, মহানগর কমিটির সমাজকল্যাণ সম্পাদক মোঃ বকুল মিয়া, প্রচার সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, মহানগর কমিটির সদস্য মোঃ শাহজালাল, নারী সংহতি’র আহ্বায়ক নাজমা বেগম, গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুলাহ আল মামুন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিগত কয়েক মাস যাবত নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অসহনীয় যানজটের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে জরুরী ভিত্তিতে যানজট কমানো ও উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনা, নির্দিষ্ট বাসস্টপেজে যাত্রী ওঠানামা না করানো, মোড়ে মোড়ে পুলিশ ও তার সহোযোগিদের চাঁদাবাজি, মুল রাস্তায় যত্রতত্র পার্কিং ও রাস্তার উপর দোকান বসিয়ে নগরীর মুল শহরগুলোর পুরো পরিবহন ব্যবস্থাই ধ্বংস করে ফেলা হয়েছে। বক্তারা আরো বলেন- যানজট সৃষ্টি হওয়ার ফলে ঘন্টার পর ঘন্টা মানুষের অমূল্য সময় নষ্ট হচ্ছে। এই অব্যবস্থাপনা দূর করতে অবিলম্বে সেনাবাহিনীর সহযোগিতায় যানজট কমানো ও উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »