বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

নজরুল ইসলাম বাবু হ-ত্যা মামলায় এক আসামির মৃ-ত্যুদ-ণ্ড: ১৭ জনের যাব-জ্জীবন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬২ Time View

রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং ১৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। দীর্ঘ ১৪ বছর পর এ মামলার রায় ঘোষণা হলো।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ওমর ফারুক নয়ন সাংবাদিকদের জানান, ২০১১ সালের ৫ নভেম্বর রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত ২৬ আসামির মধ্যে তাওলাদ ওরফে জহিরুলকে মৃত্যুদণ্ড, ১৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬ জনকে খালাস দেন। এছাড়া বিচার চলাকালীন দুই আসামি মারা গেছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মিজান, মোহাম্মদ আলী, আব্দুল লতিফ, হানিফ, সোহেল, সবুজ, মিলন, সেলিম, গুলজার, লেদা ফারুক, রাসেল, মোমেন, সাদ্দাম, শাহীন, রুহুল আমিন, আবুল ও পণ্ডিত।

খালাসপ্রাপ্তরা হলেন- আবু, মাসুদ, মান্নান, শামীম, সোহেল ও দেলোয়ার। বিচার চলাকালীন মৃত্যুবরণ করেছেন আবুল হাসেম ও শওকত।

পিপি ওমর ফারুক নয়ন আরও বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »