শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

ডিবির এস আই শাফির বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৫ Time View

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক শাফিউল আলম শাফির বিরুদ্ধে অভিযোগ দিয়েছে এক ভুক্তভোগী। বুুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে এই অভিযোগ দিয়েছেন বন্দরের আমিন এলাকার কবির হোসেনের বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলাম।

অভিযোগপত্রে নজরুল বলেন, আমি পেশায় একজন বেকারী ও বিকাশ ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সহিত’ জীবিকা নির্বাহ করে আসছি। আমার স্ত্রী মোসাঃ নাহিদা আক্তার এবং আমার মেয়ে মোসাঃ নুসরাত জাহান ছুটি কাটাতে গত ২৪ নভেম্বর আমার দেশের বাড়ী তথা সিরাজগঞ্জ যায়। আমার স্ত্রী ও মেয়েকে আনার জন্য আমি ১০ ডিসেম্বর সিরাজগঞ্জ যাই। পরদিন ১১ ডিসেম্বর সকাল অনুমান ১১ ঘটিকায় আমার পাশ্ববর্তী ভাড়াটিয়া মোঃ বীরের আম্মু মোবাইল ফোনে আমার স্ত্রীকে জানায় যে, ১১ ডিসেম্বর দিবাগত রাতে অনুমান ৩ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এস.আই মোঃ আব্দুস শাফিউল আলম ও কতিপয় লোকজন বিল্ডিংয়ের প্রায় সকল ফ্লাট তল্লাশী করেন এবং আমার ফ্লাটের তালা ভেঙ্গে আমার ঘর তল্লাশী করেন। যা তিনি করতে পারেন না। তাই সত্যতা যাচাই পূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান নজরুল ইসলাম।

এ বিষয়ে এস আই শাফিউল আলম বলেন, আমরা সেখানে গোপন তথ্যের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান পরিচালনা করি। বাড়ির মালিককে সাথে নিয়ে প্রতিটি ফ্লাটে অভিযান পরিচালনা করি। প্রতিটি ফ্লাটের মানুষ আমাদের সহযোগিতা করে। কারো ফ্লাটের তালা আমরা ভাঙতে যাবো কেন প্রশ্ন করে তিনি বলেন, তার ফ্লাটের তালা খুলে রেখে গেছে। সন্দেহের ভিত্তিতে এখানে তল্লাশী করা হয়। বোরকা পড়া একজন মহিলা ছিল আপনাদের সাথে সে কে? এই প্রশ্নের জবাবে এস আই শাফি বলেন, সে আমাদের অফিসের মহিলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »