শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫

ট্রাক চাপায় আড়াইহাজার পৌরসভার ইলেকট্রিশিয়ান নিহত: সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৭৪ Time View

আড়াইহাজারে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া এলাকায় ট্রাক চাপায় আড়াইহাজার পৌরসভা অফিসের ইলেকট্রিশিয়ান ফারুক (৩০) নিহত হয়েছেন। নিহত ফারুক উপজেলার নোয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। শনিবার (১৮ মে) সকাল ১০ টায় এ ঘটনা ঘটার পর থেকে প্রায় দুই ঘন্টা স্থানীয় লোকজন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসানউল্লাহ জানান, ওই সময় ফারুক তার বাড়ী থেকে রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে আড়াইহাজার বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক তাকে একটি গাছের সাথে চাপা দিলে গাড়ী ও গাছের মাঝখানে পড়ে ফারুকের করুণ মৃত্যু ঘটে। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গাছ কেটে তার লাশ উদ্ধার করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই সড়কে বিক্ষোভ করে প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »