বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ ৮ম জেলা কমিটির যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৩৩ Time View

ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ ৮ম জেলা কমিটি আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মুক্তি সংগ্রামের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শনিবার (১৮ মে) বেলা ১১টায় শহরের চাষাড়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ যাত্রা শুরু হয়। নবনির্বাচিত সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় শ্রদ্ধানিবেদন কর্মসূচীতে উপস্থিত ছিলেন- জেলা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি সাঈদুর রহমান, সৌরভ সেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জের সন্তান ত্বকি-আশিক-ভুলুদের স্মরণ করে সভাপতি ছাত্রনেতা ফারহানা মুনা বলেন, ‘নারায়ণগঞ্জ তথা সমগ্র বাংলাদেশকে আজ মৃত্যকূপে পরিণত করা হয়েছে। যেখানে বাঁচার কোনো ব্যবস্থা অবশিষ্ট রাখা হয়নি। প্রিয় এই মাতৃভূমির এই করুণ পরিণতি আমরা সয়ে নিতে পারি না। এদেশ আমাদের, ফলে এদেশকে রক্ষা করার নৈতিক এবং ঐতিহাসিক কর্তব্যও আমাদেরই। ছাত্র ফেডারেশন এই সময়ের তরুণ-কিশোরদের তার কর্তব্য পালনে উপযোগী করে গড়ে তুলতে বদ্ধ পরিকর। ছাত্র ফেডারেশন এই শহর তথা এই দেশের ছাত্র-তরুণদের সংগঠিত করে দেশরক্ষার লড়াই অব্যাহত রাখবে।”

বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি আরিফুল ইসলাম, সাবেক ঢাবি নেতা সৌভিক করিম, নারায়ণগঞ্জ ফতুল্লা থানার সাবেক সংগঠক শাহরিয়াজ শুভ্র এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »