শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

ক্ষমতার মসনদে বসে তারা দেশের টাকা পাচার করে বেগম পাড়া করেছে: চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪৮৯ Time View

বিগত ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছেন, এদের মাধ্যমে দেশের মানুষ আমরা পেয়েছি, তামান দুুনিয়ার ভেতরে পাঁচবার চোরের দিক থেকে প্রথম হয়েছি। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তানহারা হয়েছে। আমরা এদেশে পেয়েছি- ক্ষমতার মসনদের চেয়ারে বসে দেশের টাকা পাঁচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে শুক্রবার বিকেলে ডিআইটি চত্বরে প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র পাঠের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) এসব কথা বলেছেন।

চরমোনাই পীর বলেন, আপনার দেখেছেন কিছু দিনের আগের রিপোট, সদ্য আওয়ামীলীগের ভুমি মন্ত্রির শুধু লন্ডনেই বাড়ি পাওয়া গেছে সাড়ে তিনশ’র মতন। শুক্রবার বিকেলে দলের জেলা ও মহানগর কমিটির আয়োজনে নগরীর ডিআইটি মসজিদের সামনে এক সমাবেশ তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্য-রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান, মহানগর কমিটির সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জামায়াতে ইসলামীর মজলিশে সুরার সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বাংলাদেশে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি আব্দুল জাব্বার, খেলাফত মজলিশের সহকারী যুগ্ম মহাসচিব আলহাজ্ব সিরাজুল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি নুর হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, প্রশিক্ষণ সম্পাদক মাহদি হাসান ও জেলার সহ সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম প্রমূখ।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ৫ আগষ্ট এদেশে অভ্যুত্থান হয়েছে, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। বাংলাদেশের বহু মানুষ পুঙ্গ হয়েছে, চোখ হারিয়েছে। ৫ আগষ্টের পরে আমাদের আশা ছিল এদেশকে আমরা সুন্দরভাবে সাজাবো। আমাদের স্বাধীন হিসেবে আমরা বাংলাদেশে বসবাস করব। তিনি বলেন, ৫ আগষ্টের পরে এক দল ক্ষমতা প্রেমিক ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন দাউ দাউ করে শুধু জ¦ালিয়ে রেখেছে, নিভাবার সুযোগ পাচ্ছেন না। সদ্য ৫ আগষ্ট- জুলাই এক বছর সময় মাত্র হয়েছে, এখনও যদি আপনারা চাঁদাবাজি বন্ধ না করেন, এখনো যদি খুন খারাপি বন্ধ না করেন। তবে চাঁদাবাজদেরকে বঙ্গোপসাগরে নিপেক্ষ করতে হবে। এখনো রাজপথ ছাড়ি নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »