রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গু-লি করে হ-ত্যা চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ছাত্র শিবিরের বি-ক্ষো-ভ

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৬ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ গাউছিয়া এলাকায় এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শতাধিক নেতাকর্মী হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে মহাসড়কে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। বিক্ষোভ সভার শুরুতেই নেতাকর্মীরা একটি সংক্ষিপ্ত মিছিল নিয়ে মহাসড়কের একপাশ প্রদক্ষিণ করে মহাসড়কের পাশে তারা সংক্ষিপ্ত সভা করেন।

সভায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন বলেন, ৫ই আগস্ট এর বাংলাদের উন্নয়নের মধ্যে দিয়ে একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা ১৫টি মাস পরও ফ্যাসিস্টবাদকে এদেশ থেকে মুক্ত করতে পারি নাই। আমাদের জুলাই যুদ্ধা যার নেতৃত্ব ২৪-এ স্বাধীনতা অগ্রনির ভূমিকা পালন করছেন রাস্ট্রের অনত্যম দায়িত্ব ছিল এই যুদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আমরা প্রশাসনের অবহেলার মধ্য দিয়ে এই জুলাই-আগস্টের অন্দোলনগত ভাইদের উপর আবার গুলি চলে। এর মধ্য দিয়ে বুঝতে পারি এদেশের পুলিশ প্রশাসন এদেশের রাস্ট্র ব্যবস্থা আবারও ব্যার্থতার প্রমান দিয়েছে। তারা যদি মনে করে- জুলাই যোদ্ধাদের ফু দিয়ে আগুন নিভাবেন তাহলে আমরা বলবো দাবানলে পরিনত হবো কখনও নিববো না। যারা এদেশের ফ্যাসিস্টবাদের পূনপ্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে হুশিয়ারী করে বলে দিতে চাই জুলাই-আগস্ট যোদ্ধারা এখনও ময়দানে আছে। তারা নাকে খদ দিয়ে দিল্লিতে পালায় নাই। তারা ৫৬ হাজার বর্গ মাইলকে ভালবাসে জীবন দিয়ে। জীবন দিয়ে এদেশে আছে তারা। তাই প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি- কালকে থেকে এই পর্যন্ত ১৫ ঘন্টা পার হবার পরও এদেশের প্রশাসন নিরবতা পালন করছেন। একজন অস্ত্রধারীকে ধরতে এত সময় প্রয়োজন হয় না। কিভাবে তার সুষ্ঠ নির্বাচন উপহার দিবে এটা প্রশাসনের কাছে প্রশ্ন। আপনাদের স্পস্টভাষায় বলে দিতে চাই- একটি লেভেট ফ্রেম তৈরি করোন। অনথ্যায় এদেশের ফ্যাসিস্টদের কবর রচনা করে এদেশের মুক্তিকামী মানুষের মুক্ত করবো।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন, সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত, প্রচার সম্পাদক ইমরান হাসান তুহিন, অর্থ সম্পাদক ওমর ফারুক, সোনারগাঁও থানা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক বেলাল হোসেন, রূপগঞ্জ থানা দায়িত্বশীল তানভীর, ফায়জুল্লাহ আল মাসুম ও আড়াইহাজারের মিরাজ মাহমুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »