বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

আ.লীগের না-শ-ক-তা ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রশিবিরের অবস্থান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৪০ Time View

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক ডাকা ১৩ নভেম্বর লকডাউন ও নাশকতা ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবস্থান নিয়েছে ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ শাখার নেতাকর্মীরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড এলাকায় আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিল করে তারা।

ছাত্রশিবিরের সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি রিফাত ইসলাম বলেন, রাজধানী ঢাকার প্রবেশদ্বার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে আমরা নারায়ণগঞ্জ শিবির অবস্থান নিয়েছি। আমরা থাকতে একটা আ’লীগকেও ঢাকায় ঢুকতে সুযোগ দিবো না। তারা সাইনবোর্ডে আসলে ঢাকা যাবেনা, যাবে তাদের জন্য বরাদ্দ কারাগারে।

এসময় আরো উপস্থিত ছিলেন, শিবিরের থানা সেক্রেটারি হাফেজ নিজামুদ্দিন, ফতুল্লা উত্তর থানা শিবিরের সভাপতি জাহিদ শিকদার, জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার সেক্রেটারি হাবিবুর রহমান, মহানগরীর সাবেক শিবির নেতা মোসলেহ উদ্দিন, আরিফুর রহমান, মুহাম্মদ সাদিকসহ অন্যান্য সদস্যরা।

এর আগে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় যাত্রীবেশে একটি সিএনজিতে উঠে দুই যুবক ঐ সিএনজিতে অগ্নিসংযোগ করে। বুধবার রাতে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে ভাড়ায় এসে অনুমান দশটার দিকে জালকুড়ি পৌঁছে সিএনজি থেকে নেমে মোবাইলে কথা বলার ভান করে কৌশলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »