বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

আমি এমপি হলে সৎপথে ব্যবসার লাইন দেখিয়ে দেব: আজহারুল ইসলাম মান্নান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে এমপি বানায় তাহলে সৎপথে ব্যবসা করার লাইন দেখিয়ে দেব। সকল নেতাকর্মীদের বলছি আগে দেশ বাঁচান, দলের কাজ করেন। আগেই যদি মনে করেন অর্থের দরকার তাহলে ছাড় পাবেন না।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ, গনসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি জানি সিদ্ধিরগঞ্জে অনেক সমস্যা আছে। আমি এমপি হলে এসব সমস্যা সমাধান করা হবে। খেলার মাঠ হবে, বিশুদ্ধ পানির ব্যবস্থা, রাস্তা-ঘাট ও গ্যাস সমস্যার সমাধান করা হবে। সিদ্ধিরগঞ্জের কারা ৭ খুনের মামলার আসামি আমি তাদেরকে চিনি। তারা এক সময় মাটির ট্রাকের হেলপার ছিল। আমার নিজের মাটির টিপও তারা মেরেছে।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম টিটু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »