সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

আবারও দাড়িয়ে থাকা বাসে আ-গু-ন

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৮২ Time View

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকার সড়কে দাঁড়িয়ে থাকা একটি শ্রমিক পরিবহনকারী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত দেড়টার দিকে ‘আল্লাহ ভরসা’ নামের বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানান। তবে বড় কোন ক্ষয় ক্ষতি হয়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানান, রাসেল গার্মেন্টসের শ্রমিক পরিবহনে ব্যবহৃত বাসটি রাস্তার পাশে থামিয়ে রেখে চালক ও হেলপার ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসের চালকের সিটের সামনে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার করলে তারা জেগে ওঠেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে গেলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং হতাহতের ঘটনাও ঘটেনি।

এ ঘটনায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, কারা কী উদ্দেশ্যে বাসে আগুন দিয়েছে তা তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আগুন দিয়ে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »