শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৯৯ Time View

আদমজী ইপিজেড এলাকায় ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় আলোচিত সন্ত্রাসী সোহাগ (৩৪) প্রায় ১০ মাস আত্মগোপনের পর যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। তিনি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের ফুফাতো ভাই হিসেবে পরিচিত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে তাকে দুই সহযোগী আব্দুল জলিল (৩২) ও মো. পারভেজ (২৫) সহ আটক করা হয়। আটক তিনজনই সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সোহাগকে গত বছরের মার্চে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে সংঘর্ষের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে গুলিবর্ষণ করতে দেখা যায়। সেই সময় উভয়পক্ষের অন্তত আটজন আহত হন। সংঘর্ষে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় ও আগুন দেওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে সোহাগ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন,“ভোরে কদমতলীর একটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহাগকে দুই সহযোগীসহ আটক করা হয়েছে। অভিযানের সময় তারা মাদকাসক্ত অবস্থায় ছিলেন। কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি। তবে আটক তিনজনের দেহ তল্লাশি করে ১২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ওজন প্রায় ১২ গ্রাম, আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।”

ওসি আরও বলেন, “সোহাগের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক ও ফৌজদারি মামলা রয়েছে। তার সহযোগী জলিল ও পারভেজের বিরুদ্ধেও মাদক ও অন্যান্য অপরাধে মামলা বিচারাধীন। অস্ত্র সংক্রান্ত বিষয়ে সোহাগ কিছুই স্বীকার করেননি। তবে আমরা ঘটনার প্রেক্ষিতে আদালতে রিমান্ড চাইবো। পরে অস্ত্র উদ্ধার হলে তার নামে অস্ত্র আইনে মামলা হবে।”

উল্লেখ্য, ২০২৫ সালের ৬ মার্চ আদমজী ইপিজেডে ইউনিভার্সেল নামের একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, সংঘর্ষের সময় সোহাগকে প্রকাশ্যে পিস্তল হাতে গুলিবর্ষণ করতে দেখা গেছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে, কিন্তু সোহাগ পালিয়ে যান এবং প্রায় ১০ মাস ধরে গ্রেপ্তার এড়িয়ে চলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »