শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

৪ গরু চুরি, চোরের জরিমানা ১ লাখ ৩৫ হাজার

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪২ Time View
৪ গরু চুরি, চোরের জরিমানা ১ লাখ ৩৫ হাজার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪টি গরু চুরির অভিযোগে গ্রাম্য সালিশে বসিয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যদের বিরুদ্ধে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিষয়টি জানাজানি হলে নিন্দার ঝড় উঠে।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসেরকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ১৯ ডিসেম্বর খাসেরকান্দী গ্রামের মৃত করিম বেপারীর ছেলে বাবুল ও মুল্লুকসাদী গ্রামের আ. রহমানের ছেলে মাইনউদ্দিনকে পুলিশ মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে জামিনে ছাড়া পেয়ে ২০ ডিসেম্বর তাদের পুলিশে ধরিয়ে দিয়েছে সন্দেহ করে একই গ্রামের মোবারকের বাড়ি ভাঙচুর করে। পরে আবারও রাতে মোবারকের ৪টি গরু চুরি করে নিয়ে যায়।

পরে স্থানীয় ইউপি সদস্য বাবুলের পক্ষ থেকে শুক্রবার রাতে খাসেরকান্দী মাদরাসা মাঠে ইউপি সদস্য বাতু মিয়ার নেতৃত্বে বিচার সালিশ বসে। দীর্ঘক্ষণ সালিশ চলার পর রাত ১২টায় বাবুলকে দোষী প্রমাণ করে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করে।

ইউপি সদস্য বাতু মিয়া বলেন, আমি বিচার করেনি। সানা হাজি বিচার করেছে। শুনেছি ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, বিষয়টি জানা নেই। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »