বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.ক, স.ন্ত্রা.স ও সাইবার অপ.রাধ প্রতিরোধে সচেতনতায় র‌্যাব-১১’র আলোচনা সভা শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি: আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ছুটিতে থাকা অসুস্থ এএসআইয়ের ঝু.ল.ন্ত ম.র.দে.হ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় অ.গ্নি.কা.ন্ডে ৬ বাংলাদেশির মৃ.ত্যু: নারায়ণগঞ্জের এক গ্রামে তিন পরিবারের মাতম আমি নি.র্দো.ষ হয়েও অ.প.রা.ধী : আইভী সোনারগাঁওয়ে ট্রাকের ধা.ক্কায় ১ জন নি.হ.ত: আ.হ.ত ৪ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই: মোবারক হোসাইন সোনারগাঁয়ে যুবককে কু.পি.য়ে হ.ত্যা শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশের ক্যাশিয়ার টিক্কা গ্রেফতার

মা.দ.ক, স.ন্ত্রা.স ও সাইবার অপ.রাধ প্রতিরোধে সচেতনতায় র‌্যাব-১১’র আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৭ Time View

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনসাধারণের সমন্বয় জোরদার করতে নারায়ণগঞ্জে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) জেলা শিল্পকলা একাডেমির হলরুমে র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকার নির্দেশনায় র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাব-১১, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মোসাম্মত রীনা পারভীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোফাজ্জল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মাহমুদুল হাসান তাপস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবীর, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার হুমায়ুন কবীর, নারায়ণগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান ভূঁইয়া, তোলারাম কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, হ্যারিটেজ স্কুলের প্রধান শিক্ষক কাউছার চৌধুরী, শ্রমিক দলের নেতা শাহ আলম পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, শিক্ষানুরাগী ও সমাজসেবক কাশেম জামাল, জেলা রোভার স্কাউটসের কমিশনার এস এম আরিফ মিহির, বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলার কমিশনার ফজলুল হক ভূঁইয়া মন্টু, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মশিউর রহমান রনি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বাগত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর মাদকের ভয়াবহতা, মাদকবিরোধী র‌্যাবের চলমান অভিযান, সাইবার অপরাধ প্রতিরোধে গৃহীত পদক্ষেপ, কিশোর গ্যাং দমনে সমন্বিত কার্যক্রম এবং সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে র‌্যাবের ভূমিকা তুলে ধরেন।

আলোচনায় বক্তারা বলেন, অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও তথ্যভিত্তিক সহযোগিতা অপরিহার্য। তারা মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উন্মুক্ত মতামত গ্রহণ করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

র‌্যাব-১১, সিপিসি-১-এর পক্ষ থেকে জনগণকে আইনশৃঙ্খলা উন্নয়নে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধ প্রতিরোধে তথ্য আদান-প্রদান, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »