বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.ক, স.ন্ত্রা.স ও সাইবার অপ.রাধ প্রতিরোধে সচেতনতায় র‌্যাব-১১’র আলোচনা সভা শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি: আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ছুটিতে থাকা অসুস্থ এএসআইয়ের ঝু.ল.ন্ত ম.র.দে.হ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় অ.গ্নি.কা.ন্ডে ৬ বাংলাদেশির মৃ.ত্যু: নারায়ণগঞ্জের এক গ্রামে তিন পরিবারের মাতম আমি নি.র্দো.ষ হয়েও অ.প.রা.ধী : আইভী সোনারগাঁওয়ে ট্রাকের ধা.ক্কায় ১ জন নি.হ.ত: আ.হ.ত ৪ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই: মোবারক হোসাইন সোনারগাঁয়ে যুবককে কু.পি.য়ে হ.ত্যা শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশের ক্যাশিয়ার টিক্কা গ্রেফতার

সোনারগাঁওয়ে ট্রাকের ধা.ক্কায় ১ জন নি.হ.ত: আ.হ.ত ৪

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় ১জন নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। কেউ বলছেন নিহত ব্যক্তি ঐ অটোরই চালক। আবার কেউ বলছেন তিনি পথচারী।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ঢাকা মুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মায়া আলম (৪০) সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকার বারাকপুর গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন, উপজেলার বাপলুপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. শহিদ, সোনাখালী এলাকার ইংগু মিয়ার ছেলে মো. আলিনুর, সোনারগাঁজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মুন্সুর আলীর ছেলে মো. সুরুজ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকামুখী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মায়া আলমের মৃত্যু হয়। স্থানীয়রা চার আহত যাত্রীকে উদ্ধার করে স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »