রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫ সংস্কার বাস্তবায়ন না হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে: শফিকুর রহমান ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বি.স্ফোর.ণ: আহত ১৫: সড়ক অব.রোধ: শ্রমিক বিক্ষোভ ফতুল্লায় ঝোপ থেকে ‘পেন গা.ন’ ও ব্যবহৃত কা.র্তু.জের খোসা উদ্ধার নারীদের জন্য দুই বিশেষায়িত হাসপাতাল: সারা দেশে নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত

আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২০ Time View

আড়াইহাজার উপজেলায় সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ৬জন আহত হয়েছেন। একই রাতে পার্শ্ববর্তী একটি বাড়িতে হানা দিয়ে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরপর দুটি ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন।

এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ, প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধন্দী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকারী সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। রাতের দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে গল্প করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ডাকাতরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে সাকিব হাছান খাঁন, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩)-কে গুরুতর আহত করে। হামলার আকস্মিকতায় কেউ আত্মরক্ষার সুযোগ পাননি। আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হামলায় সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের বুকে আঘাত লাগে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ধন্দীতে হামলার প্রায় এক ঘণ্টা পর একই ডাকাত দল পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের মালামাল তছনছ করে। একপর্যায়ে তারা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান বলেন, “ডাকাতরা চলে যাওয়ার সময় যাকে সামনে পেয়েছে তাকেই কুপিয়ে আহত করেছে। সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বুকে আঘাত পেয়েছিলেন। তিনি চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় রয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের হামলায় সহকারী কমিশনার (ভূমি)সহ কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, হামলার সময় তাদের কাছ থেকে কোনো মালামাল নেওয়া হয়নি। তবে পরবর্তী সময়ে একটি বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদের গ্রেপ্তারের অভিযান চলছে।”

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »