শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব সোহাগ স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককেই হত্যা: গ্রেপ্তার ৩ ফতুল্লায় গ্যাস বি.স্ফো.র.ণ: একই পরিবারের পাঁচজন দ.গ্ধ বন্দরের স.ন্ত্রা.সী ক্যা.ডার সোহেল গ্রেফতার আমরা ওসমান পরিবার দ্বারা সকল হত্যার বিচার চাই: রফিউর রাব্বি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের সাত সদস্য আটক

ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১০ Time View

সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম নগরী সংলগ্ন পঙ্খিরাজ নদীর সামনে এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় শিক্ষক, কবি, লেখক, সংস্কৃতিকর্মী, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সংগঠনটির আহ্বায়ক কবি, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহাসিক পানাম নগরী ঘিরে, সোনারগাঁয়ের বিস্তৃত অঞ্চল জুড়ে ছিল পঙ্খিরাজ নদী, যা এখন পঙ্খিরাজ খাল হিসেবে পরিচিত। এ নদী ছিল প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ে যাতায়াতের অন্যতম মাধ্যম। এটি ব্যবহার করেই প্রাচ্য ও প্রাশ্চাত্যে বিশ্বখ্যাত মসলিন কাপড় রপ্তানি করা হতো। বর্তমানে ঐতিহ্যবাহী এই নদীটি দখলের কারণে প্রায় বিলুপ্তি পথে। দ্রুত এ ঐতিহাসিক নদীটিকে পুনঃখনন করে সংরক্ষণের দাবী জানানো হয় মানববন্ধনে।

বক্তারা আরও বলেন, সোনারগাঁওয়ে পঙ্খিরাজ নদীসহ অন্যান্য খাল ও জলাশয়গুলো ভরাট ও দখলের কারণে বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। এ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন সেজন্য সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা মো.মতিউর রহমান, সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, উদীচীর সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান, একাত্তর টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি শেখ ফরিদ, লেখক ও সাংবাদিক গাজী মোবারক, দেশ বার্তা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি এরশাদ হুসাইন অন্য ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »