শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ

সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মোঃ আলমগীর হোসেন সিদ্দিকী (৫৩) আকস্মিকভাবে মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে থানার ব্যারাকে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, ভোর আনুমানিক সাড়ে চারটায় সিদ্ধিরগঞ্জ থানা ব্যারাকের ৩য় তলায় নিজ শয্যায় থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যান।

সেখানে ভোর সাড়ে পাঁচটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (হার্ট ফেইলিউর) হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

পরে বেলা ১০ টায় জেলা পুলিশ লাইনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ থানায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আলমগীরের মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »