বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। সোমবার (২০ এপ্রিল) দুপুরে গোদনাইল নয়াপাড়া এলাকায় জেলা প্রশাসন ও র্যাব-১১ যৌথভাবে এ মোবাইল কোর্ট পরিচালনা করে।
র্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মেসার্স সেলিনা ট্রেডার্স নামে ওই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রি করে আসছিল। প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।