শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত ভবনে পড়েছিল তরুণের ম-র-দে-হ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ Time View

সিদ্ধিরগঞ্জের একটি পরিত্যক্ত ভবনে মো. তাকবির (১৮) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভিকটিমের পরিবারের দাবি অপহরণকারীর একটি চক্র তাদের কাছে মুক্তিপণ দাবি করেছিলেন। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় নাসিক ৪নং ওয়ার্ডের ওয়াদা কলোনি বউবাজার এলাকায় মরদেহ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। নিহত তাকবির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে বড়বাজার এলাকার একটি ৪তলা পরিত্যক্ত ভবনের নিচ তলা নিহতের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের পিতা নূর মোহাম্মদ বলেন, গতকাল রাতে তার ছেলে বাসায় ফেরেনি। গতকাল থেকে মুঠোফোন চালু থাকলে যোগাযোগ করার চেষ্টা করা সত্বেও সে ফোন কল রিসিভ করেনি। আজ জানতে পারে লাশ পড়ে রয়েছে।

ভিকটিমের বড় ভাই হৃদয় জানান, একটি ফোন নাম্বার হতে আমার ভাইকে আটকে রেখে ৪০ হাজার টাকা দাবি করা হয়েছিল। আমরা তাদের টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। পরে আজ (বুধবার) দুপুরে খবর পাই আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেছেন, ধারণা করা হচ্ছে ভিকটিমকে গতরাতে মারা হয়েছে। তার পরিবারের দাবি তাদের কাছে ফোন কলের মাধ্যমে মুক্তিপণ দাবি করা হয়েছিল। আমরা ওই ফোন নাম্বারের মাধ্যমে তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »