সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশুর মৃ:ত্যু: আ-হ-ত ২

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৭২ Time View

রূপগঞ্জে ভূমিকম্পের সময় সড়কের পাশের দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হওয়ার মুহূর্তেই এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ ভূমিকম্প শুরু হলে ফাতেমা, তার মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম সড়কসংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। এসময় ভুলতা-গাউছিয়া সড়কের পাশের একটি পুরোনো দেয়াল প্রচণ্ড ঝাঁকুনিতে ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটি চাপা পড়ে মারা যায়। পরে স্থানীয়রা দ্রুত দেয়ালের নিচ থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করেন এবং আহত দুই নারীকে উদ্ধার করে নিকটবর্তী প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, “ভূমিকম্পের কারণে দেয়াল ধসে পড়ে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার মা ও প্রতিবেশী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »