শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে মিনিবাস ও সিএনজিতে অ-গ্নি-সংযোগের ঘটনায় আ’লীগের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ Time View

সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি স্থানে মিনিবাস ও সিএনজিতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় অজ্ঞাতনামা ৪০-৫০ জন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও দুষ্কৃতিকারীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীরা দলীয় এবং রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে পরিবহনে আগুন ধরিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। এর আগে শনিবার মধ্য রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা দুটি দায়ের করা হয়।

ওসি বলেন, ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

এর আগে গত শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শিমরাইলের সড়ক ও জনপথ (সওজ) অফিসের প্রধান ফটকের সামনে পার্কিং অবস্থায় নাফ পরিবহনের একটি মিনিবাসে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। চালক সোহাগ মিয়া স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, মিনিবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তার দাবি, এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে হাইওয়ে পুলিশ এসে পুড়ে যাওয়া বাসটি জব্দ করে।

অপরদিকে গত ১২ নভেম্বর রাতে জালকুড়ি এলাকায় সিএনজিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সিএনজি চালক বাবুল মিয়া জানান, দুই যাত্রী নিয়ে ওই এলাকায় পৌঁছালে ২০/২৫ জন ব্যক্তি রাস্তা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকে। পরে হামলাকারীরা তার সিএনজিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। সিএনজিটি পরে জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »