শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

বহিষ্কৃত সিদ্ধিরগঞ্জ বিএনপি নেতাকে পুনর্বহাল করলো কেন্দ্রীয় কমিটি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ Time View

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় গঠনতন্ত্র অনুসারে ইকবাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় বিএনপির প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত বছরের ১২ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটি ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করেছিল। বহিষ্কারের কারণ হিসেবে তখন বলা হয়েছিল একজন সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

ঘটনার দিন, আসিয়ান পরিবহনের একটি বাসে চালকের সঙ্গে কথাকাটাকাটির পর ইকবালের অনুসারীরা বাসচালককে মারধর ও বাসে ভাঙচুর চালায়। পরে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় বাস ভাঙার প্রতিবাদ করলে ঐ সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

ঘটনার পরই কেন্দ্রীয়ভাবে ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি দলের কাছে আবেদন করলে তা বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »