শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

১৬ মাস পর শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হ-ত্যা চেষ্টা মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাফসিন আহমেদ জিসান (১৯) নামে এক তরুণকে আহত করার ঘটনায় ১৬ মাস পর সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমিরি ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) মামলা দায়েরের এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। এর আগে আদালতের নির্দেশে গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়।

পুলিশ জানায়, মামলায় মোট ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছর ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন নাফসিন আহমেদ জিসান। পরে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর আহত জিসান নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে সংশ্লিষ্ট থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ দেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, আদালতের নির্দেশে হত্যা চেষ্টার মামলা রেকর্ড করা হয়েছে। বাদী জিসান গত বছরের জুলাই মাসের আন্দোলনে আহত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »