মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সোনারগাঁয়ে ওয়াক-ওয়ে নির্মাণের দাবিতে আলোচনা সভা

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৯ Time View

সোনারগাঁও পৌরসভা এলাকায় ওয়াক-ওয়ে নির্মাণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সামাজিক সংগঠন ‘সুবর্ণগ্রাম ফাউন্ডেশন’-এর উদ্যোগে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি শাহেদ কায়েস-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্যারিষ্টার তানভীর হায়দার, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক রবিউল হুসাইন, সুজন-সুশাসনের জন্য নাগরিক সোনারগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মিজানুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠীর সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি শংকর প্রকাশ, আমেরিকান প্রবাসী মোহাম্মদ অহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান, সুবর্ণগ্রাম ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শামীমা নাসরিন, খাদিজা আক্তার, মো. রাশেদ ও লেখক রোকেয়া আক্তার প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নাগরিক জীবনের অপরিহার্য দুইটি অবকাঠামো হচ্ছে পার্ক, ওয়াক-ওয়ে। সোনারগাঁও পৌরসভায় নাগরিকদের জন্য এই ধরণের কোনো ব্যবস্থা নাই। সুস্থ্য থাকতে হলে নিয়মিত হাঁটা চলার প্রয়োজন রয়েছে। কিন্তু দ্রুত অপরিকল্পিত নগরায়ণের ফলে পৌর নাগরিকরা প্রত্যহ হাঁটার পরিবেশ পাচ্ছে না। এজন্য প্রাচীন জনপদ পানামনগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া লেক ও পঙ্খিরাজ খালের পাশ দিয়ে ওয়াক-ওয়ে নির্মাণ এবং মারিখালি নদের উদ্ধবগঞ্জ শশানঘাট থেকে দৈলরবাগ এলাকা পর্যন্ত ওয়াক-ওয়ে নির্মাণের দাবী জানান।

বক্তারা আরও বলেন, ওয়াক ওয়ে নির্মাণের ফলে একদিকে যেমন পৌর নাগরিকরা হাঁটার পরিবেশ পাবে, অন্যদিকে এ জলাধারগুলোও দখলমুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »