বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

এদেশের নেতৃত্ব দিবেন দেশনায়ক তারেক রহমান: আজাদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২০৯ Time View

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয় সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, কথার কোন কিছু নাই এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি। হাসিনা চলে যাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হবে। এদেশের নেতৃত্ব দিবেন দেশনায়ক তারেক রহমান।

একদফা দাবি বাস্তবায়নে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে নগরীর খানপুর এলাকা মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত গণমিছিল কর্মসূচির পূর্বের সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দাবি কিন্তু একটাই, শেখ হাসিনা পদত্যাগ। এদেশের কোটি মানুষের স্পন্দন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জননেতা তারেক রহমান যে আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে সেটি হলো এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।

এসময় মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »