সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠিকাদারি ইস্যুতে ব্যবসায়ীকে হুম.কির অভিযোগ যুবদলের সদস্য সচিব সাহেদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে রিভা.লবার, গু.লি ও রাম.দাসহ অস্ত্রধারী গ্রেপ্তার ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রি: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৩১ Time View

সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ওই প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় ১১১ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ ছাড়াও ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুুপুরে রবিবার নারায়ণগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. নাহিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রবিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

অভিযান পরিচালনা করা প্রতিষ্ঠানগুলো হলো- সানারপাড় এলাকার কুমিল্লা ষ্টোর থেকে ৭৫ কেজি পলিথিন জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা, হৃদয় ষ্টোর থেকে ২৯ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা এবং আল-মদিনা ষ্টোর থেকে ৭ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বিধিমালা, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লংঘন ১৫(১) এর মোতাবেক সানারপাড় এলাকায় অবস্থিত নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শনকারী ৩টি প্রতিষ্ঠান থেকে প্রায় ১১১ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »