বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুব ফেডারেশনের বিক্ষোভ শুক্রবার

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৩৩ Time View

২০ আগস্ট (বুধবার) নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া ৫০ টাকা থেকে ৫৫ টাকা করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা।

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলা আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় বলেন- “সাধারণ মানুষ দ্রব্যমূল্যের চাপে যখন নিঃশ্বাস নিতে পারছে না, তখন বাস ভাড়া বাড়ানো তাদের জন্য আরেকটি বোঝা। জনগণের স্বার্থ উপেক্ষা করে নেওয়া এই সিদ্ধান্ত গণবিরোধী।”

এ ব্যাপারে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা বলেন- “মালিকপক্ষের সিন্ডিকেটের স্বার্থে ভাড়া বাড়ানো হয়েছে। যাত্রীদের পকেট কেটে বাস মালিকদের লাভবান করার এ ধরনের সিদ্ধান্ত আমরা মানি না।”

সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি বলেন- “যুব সমাজ স্পষ্ট করে জানাচ্ছে—এই বাড়তি ভাড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয় তবে সাধারণ মানুষের স্বার্থে আমরা রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।”

এর প্রতিাবাদে শুক্রবার (২২ আগস্ট ২০২৫ইং) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে বাসের ভাড়া বৃদ্ধির অযোক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা। বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার দপ্তর সম্পাদক হারুণ অর রশীদ আকাশ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচীর তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »