বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

বহিস্কার হলেন শ্রমিক দলের আসলাম ও তরুণ দলের তোফা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪০৬ Time View

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহবায়ক এস.এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দল হতে বহিস্কৃত হওয়া এস এম আসলাম শ্রমিকদলের পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি পদে এবং তোফা থানা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক পদে ছিলেন।

কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক টি.এইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আসলাম ও তোফাকে বহিষ্কার করা হয়েছে। এটা সঠিক।

এরআগে ৬ আগস্ট রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদাবাজির অভিযোগে ডিবি এবং থানা পুলিশের তাদের গ্রেফতার করে। দুইজনকে ৩০ দিনের আটকাদেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »