রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

ঐক্যমত্য কমিশনের সভায় নারায়ণগঞ্জের ছাত্র নেতা ফারহানা মানিক মুনা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩০৫ Time View

নারায়ণগঞ্জের ছাত্রনেতা ফারহানা মানিক মুনা জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনের আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন। রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণসংহতি আন্দোলনের প্রতিনিধি হিসেবে মুনা সভায় অংশ নেন। এদিন প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা জারি-সংক্রান্ত সংবিধানের কয়েকটি অনুচ্ছেদে প্রয়োজনীয় সংযোজনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

ফারহানা মানিক মুনা বাংলাদেশ ছাত্রফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও গণসংহতি আন্দোলনের সদস্য। সুন্দরবন রক্ষা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ধর্ষণ বিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মুখ ফারহানা মানিক মুনা। তিনি একজন সমাজসেবকও।

সভায় অংশগ্রহণ বিষয়ে মুনা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ পুনর্গঠনের কাজ চলছে। সেই কাজে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠায় কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। গণসংহতি আন্দোলনের প্রতিনিধি হিসেবে আমাদের দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন রুবেলের সঙ্গে আমি সভায় অংশ নেই। এধরণের সভায় যোগ দেয়া রাষ্ট্র পুনর্গঠনের কাজে সরাসরি যুক্ত হওয়া। বিষয়টি আমাদের রাজনৈতিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »