বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

ফতুল্লায় ৩ হাজার ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩১২ Time View

ফতুল্লার দেওভোগ থেকে তিন হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল মান্নান (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা শাখার কাউন্টার টেরোরিজম ইউনিট।

গ্রেপ্তারকৃত মো. আব্দুল মান্নান চুয়াডাঙ্গা জেলার সদর থানার বাটিকাডাঙ্গার মৃত রসুল মন্ডলের পুত্র। সে পরিবার নিয়ে ফতুল্লা মডেল থানার দেওভোগ শেরেবাংলা রোডের খাঁজা ভিলায় বসবাস করে।

মঙ্গলবার (১৫ আগষ্ট) ভোর রাতে তাকে ফতুল্লা মডেল থানার দেওভোগ ২৮ নং আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতের নিকট থেকে ৩ হাজার পিছ ইয়ানা ট্যাবলেট উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা শাখার কাউন্টার টেরোরিজম ইউনিট।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত চারটার দিকে নারায়নগঞ্জ জেলা শাখার কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক মিজানুর রহমান, উপ- পরিদর্শক সুকান্ত দত্ত সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা মডেল সীমান্তের দেওভোগ ২৮ নং আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে আব্দুল মান্নান কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে তিন হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা শাখার কাউন্টার টেরোরিজম ইউনিট বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »