বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫ সংস্কার বাস্তবায়ন না হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে: শফিকুর রহমান

জিব কেটে বুড়িগঙ্গায় ফেলবেন শেখ হাসিনাকে নিয়ে খারাপ কথা বল্লে: খোকন সাহা

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২২০ Time View

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, ওরা (বিএনপিসহ সমমনা দল) চাষাঢ়া শহীদ মিনারে আসে। এসে নেত্রীকে (শেখ হাসিনা) নিয়ে খারাপ কথা বলে। আমি বলছি, নেত্রীকে নিয়ে খারাপ কথা বললে সরাসরি অ্যাকশনে চলে যাবেন। ওদের জিভ কেটে বুড়িগঙ্গায় ফেলে দেবেন।

বিএনপি নির্বাচন চায় না। তারা চায় দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনতে। আমি বলব নির্বাচনের প্রস্তুতি নিন। নাশকতা করলে আমরা ছাড় দেব না। হরতাল শান্তি মিছিলের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে রক্ষা পাবেন না।

আপনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। ওরা জাতির জনককে হত্যা করেছে। আজ আমাদের একটাই দাবী- আমরা জিয়া ও মোশতাকের মরণোত্তর বিচার চাই। আমরা এই নারায়ণগঞ্জ থেকে এ বিচার চাইবো। এখনই সময় এসেছে।

শনিবার (১২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে শোক দিবসের এক আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। শোক দিবসের আলোচনা সভায় মহানগর ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় খোকন সাহা আরও বলেন, এখন মাঠে না নামলে ভবিষ্যতে সমস্যা হবে। আপনারাও পার পাবেন না। এ আশায় গুড়েবালি হবে। আমরা জিয়াউর রহমান, এরশাদ, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের বয়স হয়ে গেছে।

আমরা চাওয়া পাওয়ার জন্য রাজনীতি করিনি। সমস্ত ভেদাভেদ ভুলে যান। আমাদের মনে রাখতে হবে। দল ক্ষমতায় আছে, হয়ত টাকা পয়সা কামাতে পারিনি। সালাম তো পেয়েছি।

আজ ঐক্যের কোনো বিকল্প নেই। আসুন শোককে শক্তিতে রূপান্তরিত করি। নেত্রী যাকে মনোনয়ন দেবেন তাকেই বিজয়ী করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »