শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

বন্দরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বন্দর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩০৪ Time View

মেধার ভিত্তিতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ^বিদ্যালয়ে সুযোগ পাওয়া নাজমুল হাসানসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বন্দর ইসলামিয়া ফাযিল মাদরাসা।

মঙ্গলবার (১১ই জুন) বেলা ১১ টায় মাদরাসার নিজস্ব অডিটরিয়ামে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।

মাদরাসার গর্ভনিং বডির সভাপতি নাজমুল হাসান আরিফের সভাপতিত্বে এবং অধ্যক্ষ শেখ মোঃ আতিকুল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, নারায়ণগঞ্জ) হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভুমি, বন্দর) মনিষা রানী কর্মকার, বন্দর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, দৈনিক আজকের বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোঃ আবু সাইদ মিয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার গর্ভনিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

বক্তাগণ কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা কৃতিত্ব অর্জনের মধ্যে দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্মরা আগামীতে দেশের হাল ধরবে এবং নারায়ণগঞ্জকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। মাদরাসা শিক্ষার্থীরা অন্যান্যের থেকেও বেশী মেধাবী এবং চৌকস। মাদরাসার এই সাফল্য ধরে রাখার জন্য তোমাদের প্রচুর পড়াশোনার পাশাপাশি তথ্য প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হয়ে স¥ার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন হয়ে উঠতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »