রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

তারাবো পৌরসভায় তৃণমুল বিএনপির কমিটি ঘোষণা

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৩২৯ Time View

তারাবো পৌরসভায় তৃণমুল বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকেলে রুপসী খন্দকার বাড়িতে এক কর্মীসভার মাধ্যমে মো. কামাল খানকে আহ্বায়ক ও মো. মকবুল হোসেনকে সদস্য সচিব করে এই কমিটি চূড়ান্ত করা হয়। ১৯ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন করেন নারায়ণগঞ্জ জেলা তৃণমুল বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ভুঁইয়া মেম্বার ও সদস্য সচিব অ্যাডভোকেট মাজহারুল ইসলাম রোকন। কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আছেন বেলায়েত হোসেন, নাজমুল হক, নবী হোসেন, মনির হোসেন, নাজিমউদ্দীন মুন্সী, শিমু আক্তার, হাজীমীর হোসেন, সোলেমান, মোহাম্মদ আলী, আলম মিয়া ও বিল্লাল হোসেন। এ ছাড়া সদস্য পদে হাজী মোহাম্মদ আলী ভুঁইয়া মেম্বার, জয়নাল হোসেন, তোফাজ্জল হোসেন, আবদুল লতিফ খান, মোহাম্মদ আলী ও আলমগীর হোসেন।

রূপগঞ্জ রুপসী খন্দকার বাড়িতে তারাবো পৌরসভা কমিটি গঠনকল্পে কর্মীসভা অনুষ্টিত হয়। এতে জেলা তৃণমুল বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ভুঁইয়া মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমুল বিএনপির মহাসচিব ড. তৈমূর আলম খন্দকার। এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা তৃণমুল বিএনপির সদস্য জয়নাল আবেদীন, কামাল খান, রূপগঞ্জ উপজেলা তৃণমুল বিএনপির সভাপতি আমির হোসেন আমির সহ তারাবো পৌর তৃণমুল বিএনপির নেতৃবৃন্দ।

উক্ত কর্মীসভায় ড. তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জের প্রতিটা ইউনিটে তৃণমুল বিএনপির কমিটি গঠনের জন্য তাগিদ দেন এবং নারায়ণগঞ্জে তৃণমুল বিএনপিকে শক্তিশালী সংগঠনে রূপ দিতে নেতাকর্মীদের সকল ধরণের সহযোগীতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »