সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

তোমরা ক্লাসের পড়ার পাশাপাশি পত্রিকা পড়বা: ডিসি মাহমুদুল হক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩৩৪ Time View

তোমরা ক্লাসের পড়ার পাশাপাশি পত্রিকা পড়বা। তুমি প্রতিদিন যদি পত্রিকা পড়ো, পত্রিকা গুলো উলটাইয়া দেখবা দেশে কি হচ্ছে, কোথায় কি সংবাদ আছে। প্রথম প্রথম ভালো লাগবেনা, পড়তে পড়তে তোমার নেশা হয়ে যাবে পত্রিকা পড়ার। যেই শিক্ষার্থীরাই পত্রিকা পড়বে, বই পড়বে, তাদের জীবনে কিন্তু সে মাদ্রাসায় পড়লো না স্কুলে পড়লো এটা নির্ভর করে না। দেখবা তোমার বন্ধু কেহু একজন চাকরী পাচ্ছেনা, দারে দারে ঘুরছে। কিন্তুু তুমি খুব টপ পজিশনে চলে গেছো। এর জন্য বলছি পত্রিকা পড়তে হবে। আমার ধারণা, ছাত্র জীবনে আমার প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস ছিল বলে এবং বই পড়ার অভ্যাস ছিল বলে আজকে আমি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। বুধবার (২৯ মে) সকালে মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক পক্ষ (১৫-৩০ মে) উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন, আলিম পরীক্ষার্থীদের দোয়া ও দাখিল জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শিক্ষার্থীদের উদ্দেশ্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি মোহাম্মদ মাহমুদুল হক এ কথা বলেন।

মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মোহাম্মদ মামুনুর রশিদ জালালীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য এম.এ. হালিম জুয়েল ও সদস্য আলহাজ্ব ইসহাক মিয়া প্রমূখ।

মাহমুদুল হক আরো বলেন, এখন যে কারিকুলাম অনুযায়ী শিক্ষা পদ্ধতি, সম্মানিত শিক্ষকরা যেভাবে পড়ান, যেভাবে তারা গাইড দেন, ওইভাবে তোমরা পড়বা। আমি অনেককে দেখেছি, ইংরেজী পত্রিকা পড়তে পারে না, তোমাদের বেলায় যেন এটা না হয়। তোমরা এখন থেকে পড়ার চেষ্টা করো।

আমি শিক্ষক-অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করবো, আপনারা শিক্ষার্থীদের তিনটি শ্রেণীকে একটি করে গ্রুপ করে দেন যাতে তারা আলোচনা করতে পারে। তাদেরকে সেই সুযোগ করে দেন। গ্রুপের তালিকা আমি দেখতে চাই। আর শিক্ষার্থীদের লাইব্রেরিতে পাঠাবেন, যাতে তারা নতুন নতুন বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »