বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ

১২ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গিয়াসউদ্দিনকে আদালতে হাজির: জামিন না মঞ্জুর

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৩৫৩ Time View

১২টি মামলায় শ্যোন এ্যারেস্ট দেখিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে আদালতে হাজির করেছে পুলিশ। রোববার (২৬ মে) তাকে কারাগার থেকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জের পৃথক ৫টি আদালতে হাজির করা হয়। এর মধ্যে কয়েকটি মামলায় তার পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালতে নামঞ্জুর করে দেন। ১২ মামলার মধ্যে ফতুল্লা মডেল থানার ৪ টি, সিদ্ধিরগঞ্জ থানার ৪টি, সোনারগাঁ থানার ২টি, রূপগঞ্জ থানার ১টি ও বন্দর থানার ১ টি মামলা রয়েছে।

গত ১২ মে এক কোটি ৪১ লক্ষ টাকার অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে সাবেক এমপি গিয়াসউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ২০২১ সালের ১৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে।

মুহাম্মদ গিয়াসউদ্দিনের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান বলেন, এই সরকার টিকে আছেই মিথ্যা মামলা-হামলা করে। প্রশাসনকে ব্যবহার করে তারা ৭ তারিখের নির্বাচন করে। ওই সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অজস্র গায়েবি মামলা হয়েছে। সেই গায়েবি মামলায় জনাব গিয়াসউদ্দিন সাহেবকে আজ আদালতে আনা হয়েছিলো।

তিনি আরও বলেন, গিয়াসউদ্দিন সাহেবকে যে সকল মামলায় আসামী দেখানো হয়েছে, ওই সকল মামলার ঘটনাস্থনে তিনি উপস্থিত ছিলেন না। অথচ তাকে আসামী করা হয়েছে। মোট ১২টি মামলায় আজ তার শুনানি হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত সব কয়টি মামলাতেই তাকে গ্রেপ্তার দেখিয়েছে এবং ১২টি মামলাতেই তার জামিন আবেদন নামঞ্জুর করেছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, আজ ১২ টি মামলায় তাকে শ্যোন এ্যারেস্ট দেখিয়ে আদালতে হাজির করা হয়েছিল। এর মধ্যে একধিক মামলায় জামিনের আবেদন করা হলেও জামিন নামঞ্জুর হয়েছে। তাকে এসব মামলায় কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়।

এদিকে গিয়াসউদ্দিনকে কারাগার থেকে আদালতে নিয়ে আসাকে কেন্দ্র করে আদালত পাড়ায় জড়ো হয় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এদিন সকাল থেকে আদালতপাড়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »