বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

নাসিকের ময়লার গাড়ির ধাক্কায় গর্ভবতী নারীর মর্মান্তিক মৃত্যু: চালক আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৩২১ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় অনি রানী (৩৫) নামের এক গর্ভবতী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাসিক ময়লার গাড়ির চালককে আটক করে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধরা। রোববার (২৬ মে) সকাল ৮ টায় পাঠানটুলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অনি রানী রংপুরের কাউনিয়ার ব্রামনপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপবাবু বাড়িতে ভাড়া থাকতেন। সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন গার্মেন্টের কর্মচারী তিনি। আটককৃত গাড়ি চালক ইকবাল (৩৫) নারায়ণগঞ্জের খানপুর এলাকার খোকনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সকালের দিকে কর্মস্থলে যাওয়ার পথে ওই নারীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গাড়িটি জব্দের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »