রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির

পুলিশের উপর হামলার মামলা: গিয়াস উদ্দিনের জামিন না মঞ্জুর

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩৩৭ Time View

আড়াইহাজারে পুলিশের উপর হামলার মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুজ্জামানের আদালতে জামিনের শুনানী শেষে এই নির্দেশ দেন আদালত। পরে তাকে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ। তিনি বলেন, আড়াইহাজারে পুলিশের ওপরে হামলার ঘটনায় নাশকতার মামলায় তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছে আদালত।

গিয়াস উদ্দিনের আইনজীবী ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, গত বছরের পহেলা নভেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুলিশের উপর হামলা মামলায় জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন আদালতে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাখাওয়াত হোসেন খান আরও জানান, আড়াইহাজারের মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক। যে ঘটনা দেখানো হয়েছে সেই সময় গিয়াসউদ্দিন আড়াইহাজারে উপস্থিত ছিলেন না। অথচ তাকে সেই মামলায় ১২ নাম্বার আসামি করা হয়েছে।

আদালতে এ সময়ে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ অনেকেই।

এদিকে গিয়াস উদ্দিনকে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। অবিলম্বে তারা তার মুক্তির দাবি জানান ।

প্রসঙ্গত: দুর্নীতি দমন কমিশনের মামলায় গত ১২ই মে থেকে কারাগারে রয়েছেন গিয়াস উদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »